IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আজ মিরসরাই ট্র্যাজেডির দশ বছর

আজ মিরসরাই ট্র্যাজেডির দশ বছর

ধূমকেতু নিউজ ডেস্ক : মিরসরাই ট্র্যাজেডির দশ বছর পূর্ণ হচ্ছে আজ ১১ জুলাই রোববার। স্মরণকালের সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ভয়াল স্মৃতি ঘিরে আজও স্বজনদের কান্না, আর্তনাদ-আহাজারি চলছে। চোখের সামনে ভেসে ওঠে কারো ভাই, কারো সন্তান, কারো বন্ধু-স্বজন, সহপাঠী কিংবা প্রিয় ছাত্রদের নিঃশেষ হয়ে যাওয়ার দৃশ্যপট।

২০১১ সালের ১১ জুলাই সোমবার একটি সড়ক দূর্ঘটনা শোকবিহ্বল করে তুলছিল সমগ্র জাতিকে। সেদিন মিরসরাই উপজেলা সদরের ষ্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। ফেরার পথে বড়তাকিয়া আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় চালকের অসতর্কতায় প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বহনকারী মিনি ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়।

এই ঘটনায় আবুতোরাব উচ্চবিদ্যালয়, আবুতোরাব কলেজ, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী ও একজন এলাকাবাসী ঘটনাস্থলে নিহত হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ছয়জন। ৪৫টি তাজা প্রাণ মুহূর্তেই স্মৃতি হয়ে মিলিয়ে যায় সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনায়।

লাশের মিছিলে ভারী হয়ে ওঠে গ্রামের পর গ্রাম। শোকের জনপদে পরিণত হয়েছিল মায়ানী, আবুতোরাব, মঘাদিয়াসহ পার্শ্ববর্তী সাতটি গ্রাম। আজও সেই স্মৃতিসৌধ ‘অন্তিম’ পাশে এলেই গা শিউরে ওঠে স্বজন-সহপাঠী কিংবা পথচারীদের।

নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’

ভয়াল এই দিনটিকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও স্থানীয়ভাবে নেওয়া হয়েছে সংক্ষিপ্ত কর্মসূচি। দশ বছর বর্ষপূতিতে সামনে রেখে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে এসব কর্মসূচি। কর্মসূচিতে থাকছে স্মৃতি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল এবং অন্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা।

আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম জানান, করোনা সংক্রাম রোধে সরকার ঘেষিত কঠোর লকডাউনের জন্য এবার আমরা সংক্ষিপ্ত কর্মসূচি নিয়েছি। সকালে স্মৃতিস্তম্ভ আবেগ-এ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31