IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জমির বিরোধে বৃদ্ধ বাবা-মাকে পিটালো ছেলে

জমির বিরোধে বৃদ্ধ বাবা-মাকে পিটালো ছেলে

ধূমকেতু নিউজ ডেস্ক : জমিসংক্রান্ত বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে এক ছেলের বিরুদ্ধে তার বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই বাবা-মা বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় এ অভিযোগ করছেন।

অভিযুক্ত কফিল উদ্দিন পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে দেহানাগড় ডাঙ্গীপাড়া গ্রামের বৃদ্ধ দম্পতি আজিম উদ্দীন (৯০) ও মা কুলসুল বেগমের (৭০) ছেলে।

বৃদ্ধ বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের বড় ছেলে কফিল উদ্দিন, তার বউ মালেকা এবং ছেলে মানিক ও মুক্তার নামে এমন অভিযোগ করছেন । যদিও অভিযোগের কথাটি অস্বীকার করছেন কফিল উদ্দিন।

ওই দম্পতির ছোট ছেলে রফিক ইসলাম মোবাইল ফোনে বলেন, কিছুদিন ধরেই বাবা-মায়ের সঙ্গে বড় ভাইয়ের জমি নিয়ে সমস্যা চলছে। শুক্রবার সকালে বড় ভাই জোড় করে জমি দখল করতে আসলে বাবা-মা বাধা দিতে গেলে তাদের মারপিট করে চলে যায় ভাই।

তিনি আরও বলেন, জমির সমস্যা আলাদা বিষয়। কিন্তু বাবা-মাকে এভাবে মারবে এটা কখনো ভাবি নাই। আমার বড় ভাই, ভাবি ও তাদের ছেলে সবাই বাবা-মাকে পিটিয়ে মাঠে ফেলে রেখেছে। আমি বাবা-মায়ের চিৎকার শুনে গিয়ে দেখি তারা পড়ে আছে। আমার ছেলে বাধা দিতে গেলে তারা তাকেও মারপিট করে চলে যায়।

তবে অভিযোগের কথা অস্বীকার করে কফিল উদ্দিন বলেন, সকালের দিকে জমিতে আমি রোপা লাগাতে যাই। এ সময় আমার বাবা-মা হঠাৎ করেই জমিতে এসে গড়াগড়ি শুরু করে। পেছন দিক দিয়ে আমার ছোট ভাই রফিক ও তার বউ আমাদের ওপর চড়াও হয়।

তিনি আরও বলেন, তারা আমাকে অনেক মারধর করেছে, আমার ছেলেকেও মারছে। আমার মাথায় সেলাই পড়েছে। আমরা নিজেরাই চিকিৎসাধীন রয়েছি। এখন মিথ্যা কথা বলছে, আমি নাকি আমার বাবা-মাকে মারছি।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, তাদের পরিবারে মাঝে জমি নিয়ে একটা সমস্যা রয়েছে। আমি তাদের বলেছিলাম পারিবারিকভাবে বসে এটার একটা সমাধান করে দেওয়ার। কিন্তু করোনার কারণে আর বসা হয়নি। যদি কফিল তার বাবা-মাকে মারধর করে থাকে তাহলে সে ভুল করেছে।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি হয়েছে। দুই পক্ষের লোকজনেই হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় বাবা-মা এক ছেলের পক্ষ নিতে গিয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31