ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ছাত্রলীগ নেতা নাঈম আদনানের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভবানীগঞ্জ থেকে হামিরকুৎসা পাকা রাস্তার দুই ধারে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপন করা হয়। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নাঈম আদনান। মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে তিনি ওই সকল বৃক্ষের চারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ১০ নং মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, বাগমারা উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক মুকুল হোসেন, ছাত্রলীগ নেতা রায়হান ইসলাম, রাকিবুল ইসলাম, আশরাফুল আলম রাসেল, বাঁধন, মিঠু কামরুল প্রমুখ।


