ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন রাজশাহী জিপিও জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এসএম গোলাম জিলানীকে সভাপতি ও শাহীনূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ (পনেরো) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থা থেকে অনুমোদন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার সভাপতি মসলেম হালদার ও মহাসম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভ‚ঞা বৃহস্পতিবার (৮ জুলাই) এই কমিটির অনুমোদন করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, সহ সম্পাদক নিমাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক কুদরত আলী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আলী ও আলমগীর হোসেন এবং নিবার্হী সদস্য এনামুল হক, গোলাম মোস্তফা ও শফিকুল ইসলাম।


