ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ঈদ-উল আজহা উপলক্ষে ৬ দিন স্থল শুল্ক বন্দর, সিএন্ডএফ এজেন্টেদের সকল আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (১১ জুলাই) এ সংবাদটি নিশ্চিত করেছেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
তিনি জানান, সোনামসজিদ স্থল শুল্ক বন্দর, সিএন্ডএফ এজেন্টে এসোসিয়েশনের ঈদ-উল আজহা উপলক্ষে ১৯ জুলাই (সোমবার) থেকে ২৪ জুলাই (শনিবার) পর্যন্ত মোট ৬ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও জানান, ২৫ জুলাই (রোববার) হতে যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। ১৯ জুলাই এর পূর্বের আমদানিকৃত সকল পন্য খালাসের কার্যক্রম চালু থাকবে।


