IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভোলাহাটে উপহারের ঘরে ফাটল সংবাদ প্রকাশের পর তড়িঘরি মেরামত

ভোলাহাটে উপহারের ঘরে ফাটল সংবাদ প্রকাশের পর তড়িঘরি মেরামত

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাট উপজেলায় প্রথম পর্যায়ে ১’শ ৬০ টি, দ্বিতীয় পর্যায়ে ৪’শ ১১ টি ও তৃতীয় পর্যায়ে ৪’শ টি বাড়ি বরাদ্দ হয়েছে।

ভূমিহীনরা বিনামূল্যে জায়গাসহ পাকা ঘরের মালিক হতে পেরে তাদের মনে যে আনন্দ এসেছিল সে আনন্দ করে দিয়েছে উপহারের বাড়িগুলোতে যখন বিভিন্ন অনিয়ম ও ফাটল ধরা পড়ে। আর এ নিয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত সেগুলো মেরামত আরম্ভ করেছে ভোলাহাট উপজেলা প্রশাসন।

হস্তান্তরকৃত বাড়িগুলোর মেরামত হবার বিষয়টি জানতে গিয়ে দেখা যায়, ভোলাহাট সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌটাদহে ২০টি বাড়ী নির্মাণ হচ্ছে।

সেখানে গিয়ে ঘর নির্মাণে নিয়োজিত রাজমিস্ত্রী হাসেম জানান, ২ ও ৩ নং ইট দিয়ে বাড়ি গাঁথা হচ্ছে।

অপর একজন মিস্ত্রী আব্দুল করিম বলেন, ১ ও ২ নং ইট দিয়ে বাড়ি নির্মান করা হচ্ছে। মিস্ত্রী হেল্পার দিয়ে তড়িঘড়ি করে পলেষ্টার ও ইট গাঁথার কাজের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ আছে বালি ও সিমেন্টের ভাগের অনিয়ম নিয়েও।

উপকারভোগি মাজিরন জানান, দেয়াল বসে যাবার ভয়ে আমি ৩ হাজার ৩’শ টাকা দিয়ে ঘরের মেঝে ভরাট করেছি।

তিনি বলেন, দ্রুত মেঝে ভরার্ট করতে বলেছে অফিসের লোকজন। সবাই নিজ খরচে ঘরের মেঝেতে মাটি ভরাট করেছেন। গোহালবাড়ী ইউনিয়নের হলদেগাছীতে মোট ১৩ জন ভূমিহীন পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। ঘরে উঠতে উঠতেই ফাটল ধরেছে। উপজেলা প্রকল্প অফিস থেকে তড়িঘড়ি মেরামতের কাজও শুরু করেছেন।

হলদেগাছীর কালু বলেন, আমার ঘর ভেঙ্গে গেলে অফিস থেকে মিস্ত্রী পাঠিয়ে মেরামত করে দেন। তিনি বলেন, আমার পাশের বাড়ীটিও ফাটল ধরেছে।

এদিকে দলদলী ইউনিয়নে পঞ্চানন্দপুর মাঠপাড়া গ্রামে দেয়াল গাঁধা শেষ হতে না হতেই ফাটল ধরেছে। সেখানে মেরামতও চলছে লুকোচুরির অন্তরালে। জামবাড়ীয়া ইউনিয়নের আন্দিপুর গ্রামের চিত্র একই।

উপকারভোগি রহিমা গৌড় বার্তাকে বলেন, ঘরের ভিতর শুয়ে থাকতে ভয় লাগছে। পানি বা বাতাস হলে কখন বুকের উপর ভেঙ্গে পড়ে। বৃষ্টি হলে ঘরের ভিতর পানি পড়ে। উপরে পলিথিন দিয়ে পানি থেকে সাময়িক রক্ষা হচ্ছে। ঘরে টিনের ছাউনিতে যে সব কাঠ দেয়া হয়েছে ঐ কাঠ পোকাতে খেয়ে কাঠের গুড়া বিছানাই পড়ে খাবার ও বিছানা নষ্ট হয়ে যাচ্ছে। নকশাবহির্ভূতভাবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এগুলো পরিণত হচ্ছে ঝুঁকিপূর্ণ আবাসস্থলে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার জানান, বাড়ী নির্মাণে সরকারের ডিজাইন ভুল ছিলো। অল্প টাকায় এ বাড়ী নির্মাণ সম্ভব নয়। তবে অনিয়ম-দূনীর্তির বিষয়টি এড়িয়ে যান এবং যে সব বাড়ীতে ফাটল ধরেছে বা ভেঙ্গে গেছে সেগুলো মেরামতের পর সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সাথে যোগাযোগ করলে তিনি অনিময়-দূনীর্তির বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, যে সব কাজ হয়েছে সব মানসসম্মত হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31