ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরে ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ।
সোমবার বিকেলে জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর খেলা মাঠ এলাকায় আশ্রয়ন-২ প্রকল্পের ১’শ ৩০ টি বাড়ি তিনি পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য নেওয়া এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ইতিমধ্যে যা দেশের প্রত্যেক জেলা-উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে । তাই এই প্রকল্পের কাজে কোনো অনিয়ম, দূর্নীতি ও গাফিলতি সহ্য করা হবে না। এসময় তিনি নির্মাণাধীন বাাড়ির কাজে নিয়োজিত মিস্ত্রি, শ্রমিক, উপকারভোগী ও স্থানীয় জনসাধারণের সাথে কাজের গুনগত মান নিয়ে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, গোমস্তপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, বোয়ালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শুকরুদ্দিনসহ স্থানীয় জনসাধারণ।


