IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে ১০০০ দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী প্রদান

রাজশাহীতে ১০০০ দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মহামারী করোনাভাইরাস সংক্রমণরোধে লকডাউন পরিস্থিতিতে মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার এক হাজার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনা ভাইরাসের কারণে সারা বিশ^ কঠিন সময় পার করছে। প্রায় ১৫ মাস ধরে বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবেলা করছে। করোনা সংক্রমণরোধে কঠোর লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এমন পরিস্থিতিতে মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। তারা দফায় দফায় খাদ্য সহায়তা দিয়েছে। অক্সিজেন ব্যাংক গঠন করে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। করোনা সংক্রমণের পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি ও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা নিয়ে মানুষের পাশে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তায় প্রদান করে আসছি। সিটি কর্পোরেশনের দুই শতাধিক সিলিন্ডার নিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন, আগামীতেও যাতে এভাবে আমরা মানুষের পাশে থাকতে পারি। সমাজের বিত্তশালী ও সমার্থবান ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্র থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এ সময় বক্তব্যে মেয়র সঠিকভাবে মাস্ক ব্যবহারসহ মহানগরাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, করোনাকালে পুলিশ মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে আছে। লকডাউনে ঘরবন্দি মানুষকে খাদ্য সহায়তা ও অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরবাসী আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, এজন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরএমপি পুলিশ কমিশনার আরো বলেন, আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। নিজ ও পরিবারের সুরক্ষায় সবাইকে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে। রাজশাহীর সকল মানুষ যাতে ভ্যাক্সিন পান, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমি মেয়র মহোদয়কে অনুরোধ করছি।

এরআগে কলেজ মাঠজুড়ে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় এক হাজার চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে সাড়ে ৭ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও আধা লিটার সয়াবিন তেল। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে শৃঙ্খলভাবে মাঠ ত্যাগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস) সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) তৌহিদুল আরিফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31