IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ
Home >> শিক্ষা >> লিড নিউজ >> বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা যেভাবে টিকা পাবেন

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা যেভাবে টিকা পাবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : যারা দেশের বাহিরে পড়তে যাবেন বা বিদেশে অধ্যয়নরত রয়েছেন কিন্তু করোনার কারণে দেশে আটকে গেছেন তাদের করোনাভাইরাসের টিকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন দিয়ে বলছে, আজ থেকে তারা এ সংক্রান্ত আবেদন গ্রহণ শুরু করেছে।

সম্প্রতি বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিকা পাওয়ার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ করছিলো। এরকম প্রেক্ষাপটে মঙ্গলবার গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীদের ব্যাপারে সিদ্ধান্ত এলো।

তবে শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে প্রথমে সরাসরি টিকার আবেদন করতে পারবে না। এর আগে তাদের একটি আবেদন করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

টিকা পেতে যেসব ধাপ অনুসরণ করতে হবে:

১. যারা টিকা নিতে চান তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র যেমন: পাসপোর্ট, ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট, ছাত্রত্ব প্রমাণের সনদ, স্টুডেন্ট আইডি ইত্যাদি স্ক্যান করে ২৭শে জুলাইয়ের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমেইল করতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইন বা ঠিকানা লেখার অংশে “Application for covid19 vaccination for students studying abroad (passport Number)” লিখতে হবে। ইমেইল ঠিকানা [email protected]

২. আবেদনকারীকে একটি গুগল ফর্মও পূরণ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রনালয় জানাচ্ছে, যদি আবেদন ঠিকঠাক থাকে এবং কোন তথ্য ভুল না হয়, তাহলে আবেদন করার তিন দিন পর সুরক্ষা পোর্টালে গিয়ে টিকার জন্য নিবন্ধন করা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31