ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে সেনাবাহিনীর ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স পরিচালনায় ও ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার তিরাইল কমিউনিটি ক্লিনিকে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাকিব।
এসময় উপস্থিত ছিলেন, সেবা কার্যক্রমের সার্বিক তদারকি করেন লেফটেনেন্ট কর্ণেল জাহাঙ্গীর আলম, মেজর আল মুঈদ আহমেদ, ক্যাপ্টেন রাফিদ প্রমূখ।
করোনার এই মহামারীর লকডাউনে সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা কার্যক্রমের মাধ্যমে গ্রামঞ্চলের নানা বয়সী মানুষকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।


