ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে মডেল প্রেসক্লাবের আয়োজনে যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের স্মরণে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুরে মডেল প্রেসক্লাব ভবনে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজিমনগর রেলওয়ে স্টেশনের পেশ ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, দৈনিক যুগান্তর পত্রিকার লালপুর প্রতিনিধি সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম সেলিম, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম লিটন, উপদেষ্টা ফরাদুজ্জামান রুবেল, সাইফুল ইসালাম, সদস্য মঞ্জুরুল ইসলাম, নাঈম ফেরদৌস, গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লি: এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, অর্থ সম্পাদক শাহেদ আলম প্রমুখ।


