ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ৭৫ হাজার ভারতীয় সিগারেট জব্দ করেছে র্যাব। এসময় চোকারবারি সুমন আলীকে আটক করে র্যাব-৫।
আটক সুমন আলী মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের তৈফুর আলীর ছেলে।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মির্জা সালাহ্উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ী গ্রামস্থ জনৈক আজিজ আহম্মেদ এর বাড়ীর সামনে অভিযান চালিয়ে ৭৫ হাজার ভারতীয় সিগারেটসহ সুমন আলীকে আটক করে।
এ ঘটনায় র্যাবের পক্ষ হতে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


