ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক এবং সাংবাদিক পরিবারের জন্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক প্রদান করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে প্রতিবছর সারাদেশে সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মাহফুজ আলম মুনীর স্ত্রী হোসনে আরাকে দুই লাখ টাকার চেক এবং একুশে টেলিভিশন ও সমকালের জেলা প্রতিনিধি নবীউর রহমান পিপলু, চ্যানেল টোয়েন্টিফোরের নাটোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার ও নিউ নেশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী ওরফে সুফী সান্টুর হাতে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।


