IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> ৩৩৩ নম্বরে ফোন, খাদ্য সামগ্রী নিয়ে হাজির ইউএনও

৩৩৩ নম্বরে ফোন, খাদ্য সামগ্রী নিয়ে হাজির ইউএনও

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলায় মাসুদ রানা নামের একজন চা বিক্রেতা। চায়ের দোকানের আয় দিয়ে পরিবারে মা, স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচজনের সংসার চলে তার । কিন্তু করোনা ভাইরাসের বিস্তার ঠ্যাকাতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ এর কারণে সংসারের আয়ের একমাত্র উৎস চায়ের দোকানটিও বন্ধ হয়ে যায়। এতে খেয়ে না খেয়ে কষ্টে কোনো রকম দিন কাটছিল তাদের।

এরই মধ্যে মাসুদের স্ত্রী আঞ্জুয়ারা বেগম প্রতিবেশী একজনের কাছে শুনতে পান, ৩৩৩ নম্বরে কল করলে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। বুধবার দুপুরে ৩৩৩ নম্বরে কল করেন তিনি। সেখান থেকে কল আসে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায়ের কাছে। ইউএনও আঞ্জুয়ারা বেগমের নম্বরে কল করে সব জেনে বিকেলেই খাদ্য সহায়তা নিয়ে তাঁর বাড়িতে হাজির হন। খাদ্য সহায়তা হিসেবে মাসুদের পরিবার পায় ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই লিটার তেল, ১ কেজি ডাল ও দুই কেজি পেঁয়াজ ও দুই হালি ডিম।

খাদ্য সহায়তা পেয়ে অত্যন্ত খুশিতে মেতে উঠেন গৃহবধূ আঞ্জুয়ারা ও স্বামী মাসুদ । তারা বলেন, ‘অ্যাত তাড়াতাড়ি ত্রাণ পাওয়া য্যাবে হামরা ভাবতেই পারি নাই। কল দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই চাল-ডাল নিয়ে ছার (স্যার) হাজির হইছে। এই ত্রাণ দিয়ে তাও হামার পরিবারের ১০-১৫ দিনের খাবারের যোগান হইবে।’

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায় বলেন, ‘হটলাইন থেকে ভুক্তভোগীর মোবাইল নম্বর নিয়ে কল করলে ওই গৃহবধূ বলেন যে তাঁর স্বামীর চায়ের দোকানটি লকডাউনে বন্ধ পরে আছে। আয় না থাকায় খাদ্য সংকটে আছেন তাঁরা। এজন্য আমরা বিকেলেই কিছু খাদ্যসামগ্রী নিয়ে তাঁর বাসায় দিয়ে আসি।’

তিনি আরো বলেন, মানুষ না খেয়ে আছে এমন সংবাদ পেলে সঙ্গে সঙ্গে তার কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। এই দুঃসময়ে কেউ যাতে কষ্টে না থাকে, এ ব্যাপারে প্রশাসনকে সহায়তা করার জন্য সমাজের সবার প্রতি তিনি আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31