IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> নগর-গ্রাম >> সান্তাহারে ছিনতাইয়ের সেই দুল উদ্ধার, গ্রেপ্তার ৩

সান্তাহারে ছিনতাইয়ের সেই দুল উদ্ধার, গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে রহিমা বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার কান ছিঁড়ে সেই স্বর্ণের দুল ছিনতাইয়ের ৯ ঘন্টা পর রতন নামের এক ছিনতাইকারির বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া রতনসহ আরো তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই নারীর ছেলে রুবেল হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ ও দায়ের করা মামলা সূত্রে জানাযায়, উপজেলার দমদমা গ্রামের মৃত কছির প্রামানিকের স্ত্রী রহিমা বেওয়া পেনশনের টাকা তুলতে সান্তাহার পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বুধবার বেলা সাড়ে ১১টায় সান্তাহার পৌর শহরের ডালপট্টি মহল্লার গলি অতিক্রম করার সময় ছিনতাইকারীরা পিছন থেকে ওই নারীকে ডাক দেয়। এরপর তার বাম কানের দুলে টান দেয়। তার কানের লতি ছিঁড়ে তিন আনা ওজনের স্বর্ণের দুলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ওই বৃদ্ধার কান থেকে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে মামলার বাদী রুবেল পুরাতন রাজারের দোকান থেকে দৌঁড়ে এসে তার মাকে উদ্ধার করে স্থানিয় একটি চিকিৎসালয়ে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নেয়।

বুধবার রাতেই পুলিশ সান্তাহার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার সান্তাহার ঢাকাপট্টির মৃত আতোয়ার রহমানের ছেলে তুষার ইসলাম রতন (২৯), সান্তাহার কলসা রথবাড়ির মৃত অরুন চন্দ্র সরকারের ছেলে মিঠু ওরফে আটুল (৩৬) ও নওগাঁ সদরের পাথরকুটা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শহিদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে।

ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, আসামীদের গ্রেপ্তারের পর রতনের প্রাথমিক জবানবন্দি অনুযায়ী তার বাড়ি থেকে স্বর্ণের দুলটি উদ্ধার করা হয়েছে। তাছাড়া রতনের সাথে বাঁকি দুই আসামীরাও ছিনতাইকালে ছিলেন বলে স্বীকার করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক অরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রতন সহসকলেই মাদকাশক্ত। তাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। মাদকের টাকা সংগ্রহ করতে তারা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ পৌরবাসীকে নিরাপত্তা দিতে সদা সচেষ্ট রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31