ধূমকেতু প্রতিবেদক : করোনা দ্বিতীয় ঢেউ বর্তমানে দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) জনসাধারণকে মাস্ক পড়া ক্যাম্পেইন এর পাশাপাশি করোনা ভ্যাকসিন গ্রহণে সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কর্মসূচী গ্রহণ করেছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে নিয়মিত করোনা ভ্যাকসিন বিনামূল্যে নিবন্ধণ কর্মসূচী চালু থাকবে। সবাইকে নিয়মিত মাস্ক পড়ার ও ঘনঘন গাত ধোয়ার জন্য সচেতন করা হয়।
ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কর্মসূচী পরিচালনা করছেন লফস পরিবারের সদস্য সংস্থার প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, সুপারভাইজার টুম্পা পাল ও আশরাফুল আলম।


