IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে আদিবাসী, অসহায় ও দুঃস্থদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

রাজশাহীতে আদিবাসী, অসহায় ও দুঃস্থদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ২০০ আদিবাসী, অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫ টার দিকে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে ১২৫ জন আদিবাসী ও ৭৫ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে চাউল, আটা, ডাল, লবণ, তেল ও আলু বিতরণ করা হয়।

পুলিশ কমিশনার বলেন, আমরা রাজশাহী মহানগর পুলিশ আপনাদের পাশে সব সময় আছি এবং সর্বক্ষণ পাশে থেকে আপনাদের বিপদে-আপদে সহযোগিতা করতে চাই।

তিনি আরো বলেন, কারো ইমারজেন্সি অক্সিজেনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা নিজেরাই আপনাদের বাড়িতে পৌঁছে দিব। এ ছাড়াও আপনাদের যেকোন সমস্যা আমাদেরকে জানাবেন আমরা আইন সঙ্গতভাবে এবং আমাদের সাধ্যমত সমাধান করার চেষ্টা করব। আমরা এই মানবিক সাহায্য-সহযোগিতার কাজটি অব্যাহত রেখেছি এবং আরো সহযোগিতা করতে চাই। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাংগা) মনিরুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (কাশিয়াডাংগা) মীর মুহসীন মাসুদ রানা, নাহিদ আক্তার নাহান সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং কমিটি কাশিয়াডাঙ্গা থানা ও জনাব এসএম মাসুদ পারভেজ অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31