ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে ৪৯০ বোতল দেশী মদসহ ইজিবাইক চালক জনি (৩২) কে গ্রেপ্তর করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহীর শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জনি রাজশাহীর মতিহার থানাধীন বাজে কাজলা এলাকার মজিবর রহমানের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী ট্রাক টার্মিনাল একটি সবুজ রংয়ের ব্যাটারী চালিত ইজিবাইকে অভিযান চালিয়ে ৪৯০ বোতল বা ১৮৮.৬৫ লিটার দেশী মদ উদ্ধার করে। এসময় ইজিবাইক চালক পালানোর চেষ্টা করলে র্যাব-৫ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ২৪(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।


