IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বরেকর্ড গড়েও দলের হার দেখলেন সিমি সিং

বিশ্বরেকর্ড গড়েও দলের হার দেখলেন সিমি সিং

ধূমকেতু নিউজ ডেস্ক : দলকে জেতাতে না পারলেও সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন অলরাউন্ডার সিমি সিং। যাতে বিশাল স্কোর গড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৭০ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ ড্র করেছে আয়ারল্যান্ড।

শুক্রবার (১৬ জুলাই) ডাবলিনে টস জিতে আগে ব্যাটিং করে মাত্র ৪ উইকেটে ৩৪৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের ৯১ বলে ১২০ রান ও জানেমান মালানের ১৬৯ বলে অপরাজিত ১৭৭ রানে ভর করে এই বড় সংগ্রহ পায় সফরকারীরা।

জবাব দিতে নামা আইরিশদের শুরুতেই চেপে ধরেন শামসি-মহারাজরা। স্কোরকার্ডে ৯২ রান যোগ হতেই আয়ারল্যান্ড হারায় ৬টি উইকেট। তখনই ক্রিজে আসে সিমি সিং। পরিস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করেন তিনি। কার্টিস ক্যামফারের সঙ্গে গড়েন ১০৪ রানের জুটি। অর্ধশতক হাঁকিয়ে ক্যামফার (৫৪) বিদায় নিলেও ক্রিজে অবিচল থাকেন সিমি।

টেল এন্ডারদের নিয়ে দুর্দান্ত সব শট খেলে ৯১ বলে হাঁকান সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনওই ৮নং কিংবা তার পরে ব্যাটিংয়ে নেমে কোনও ব্যাটসম্যানই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন আইরিশ অলরাউন্ডার।

সিমির বিশ্বরেকর্ড গড়া ইনিংসটি ছিল ওই ৯১ বলেরই, সই একশ রান করেই অপরাজিত থাকেন তিনি। ১৪টি বাউন্ডারির সাহায্যে সাজান এই ইনিংসটি। সিমির সেঞ্চুরি হাঁকানোর ঠিক পরের বলেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

৩৪৬ রানের জবাব দিতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয় ২৭৬ রানে। অর্থাৎ সিমির বিশ্বরেকর্ডের পরও ৭০ রানে ম্যাচ হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছিল আইরিশরা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ ১-১ এ ড্র হয়েছে। ম্যাচ সেরা জানেমান মালানই হয়েছেন সিরিজ সেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728