ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় ৯৪ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান করেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় শনিবার ১৭ জুলাই দুপুরে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহŸায়ক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগের সহ সভাপতি আল নোমান নাদিম ও যুগ্ম সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ।


