ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে করোনা উপসর্গ থাকা ও করোনা আক্রান্ত রোগীদের সেবায় জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই হেল্প সেন্টারের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ উপলক্ষে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, ড্যাব নাটোর জেলা শাখার সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজসহ দলীয় নের্তৃবৃন্দ।
হেল্প সেন্টারে রয়েছে ১২টি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, ঔষধসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।


