ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর উপশহর ১নং সেক্টর সাবেক সরকারি কর্মকর্তা বেলাল হোসেন (৮০) এবং রাজশাহী জুট মিলস এর সাবেক কর্মকর্তা মোর্শেদ জামান বাদল (৭৫) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন সিটি মেয়র।
শোকা বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, বাদ জোহর উপশহর ঈদগাহ মাঠে বেলাল হোসেন ও মোর্শেদ জামান বাদল জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে ১৪ নং ওয়ার্ড (পূর্ব)আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


