IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> শঙ্কায় রাজশাহী

শঙ্কায় রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী করোনার হটস্পট হিসাবে নাম কুড়িয়ে গত জুলাই মাসেই। প্রতিদিন রাজশাহীতে করোনায় মৃতের সারি যেমন লম্বা হচ্ছে, তেমনি শনাক্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

গত জুলাই মাস থেকে ৪৭ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬১ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন মৃতের সারিতে যোগ হচ্ছে নতুন নতুন প্রাণ। এই করোনার মধ্যে রাজশাহী মহানগরীর মার্কেটগুলোতে রমরমা ব্যবসা চলছে।

গত বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শিথিল হওয়ার পর থেকে নগরীর দোকানপাট রাস্তাঘটে মানুষ াবাধে চলাচল করছেন। সকাল থেকে রাত পর্যন্ত করছেন মার্কেট। দেখলে মনে হবে না দেশে কোনো মহামারি ভাইরাসের তাÐব চলছে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা আসন্ন। আর মাত্র কয়েকদিন বাকি আছে ইদুল আযহার। এই মধ্যে জমে উঠেছে রাজশাহী নগরীর মার্কেটগুলো।

নগর ঘুরে দেখা গেছে, আসন্ন ঈদকে ঘিরে এখন প্রতিটি মার্কেটে কেনাকাটা জমে উঠেছে। করোনার সময়ও বাড়িতে বসে নেই লোকজন। ঈদ মার্কেট করতে বেড়িয়ে পড়েছে শপিংমল গুলোতে। তবে যানবাহন কিংবা মার্কেট কোন জায়গাতেই স্বাস্থ্যবিধি বিষয়ে তেমন গুরুত্ব নেই। অধিকাংশ মানুষের কাছে মাস্ক থাকলেও তা সঠিক নিয়মে পরছেন না। অনেকের মুখ থেকে নাকে উঠছে না মাস্ক। আবার কারো থুতনির নিচেই থাকছে।

শনিবার নগরীর সাহেব বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় দেখা যায়, ঈদকে ঘিরে নগরীজুড়ে ব্যাপক কর্মচঞ্চলতা শুরু হয়েছে। শপিংমল ও দোকানপাট, যানবাহন পরিপূর্ণ খোলা থাকায় স্বস্থি প্রকাশ করছে যাত্রী, চালকসহ ক্রেতা-বিক্রেতারা।

নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, কাপড়পট্টি, গণকপাড়া, নিউ মার্কেট, কোর্ট বাজার এলাকায় বেশি মানুষের সমাগম দেখা গেছে। সাথে ফুটপাতের দোকানগুলোতেই ছিল ক্রেতাদের উপস্থিতি। ফলে মার্কেট গুলোতে এতো বেশি ভীড়, তাতে মনেই হয় না দেশে করোনা বলে কোন রোগ আছে। সকলে নির্দিধায় কেনাকাটা করছেন। ঈদের আনন্দ যেন আটকানো দায়। তবে স্বাস্থ্যবিধির বিষয়ে জানতে চাইলেই বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, বৃহস্পতিবার থেকে লকডাউন খুলেছে। সকাল থেকেই তারা দোকান খুলেছেন। কিন্তু ক্রেতা বলতে হাতেগোনা কয়েকটা। তবে শুক্রবার থেকে মার্কেটে বেশ লোকসমাগম। এরমধ্যে অনেকে দেখছেন। অনেকে কেনা দামও বলছেন।

স্বাস্থবিধি বিষয়ে তারা বলেন, ‘আমরা যতটুকু সম্ভব স্বাস্থবিধি মেনে চলছি। তবে ক্রেতাদের দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে অনুরোধ করলেও তারা শুনছেন না। বলতে গেলে বরং বিপরিত ফল হয়।’

এদিকে, ক্রেতারা বলছেন-করোনায় এমনিতেই মানুষের আয় করেছে। এরমধ্যে সন্তানদের বায়না মেটাতে বা দীর্ঘ দিন পোশাক কেনেনি একারণে বাজারে এসেছেন। কিন্তু বিক্রেতারা বেশি দাম চাচ্ছেন।

নগরীর নিম্মি খাতুন জানান, লকডাউনের কারণে অনেক দিন বাজারে আসেন নি তিনি। সামনে ঈদ। ছোট একটা ছেলে ও একটা মেয়ে আছে। বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো না থাকা সত্বেও তাদের জন্যই মূলত বাজারে আসা।

এ বিষয়ে আরডিএ মার্কেট ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, শুক্রবার থেকে মার্কেটে কেনাবেচা ভালোই হচ্ছে। তবে এটা আরো বাড়বে। তবে স্বাস্থ্যবিধি সেভাবে নিশ্চিত হচ্ছে না এটা ঠিক। এটা শুধু মার্কেটে না পুরো নগরীর চিত্রও এমন। এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবসায়ীক নেতা ও প্রশাসনের সমন্বয়ে কমিটি করে সার্বক্ষণিক মনিটরিংয়ের পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31