ধূমকেতু প্রতিবেক, পাবনা : পাবনা আটঘরিয়া উপজেলার জুমাইখিরী গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগবানিজ্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, জুমাইখিরী গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে এমন তথ্য জানার পর অনেক প্রার্থী আবেদন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের সভাপতি আবুল হোসেন জোয়াদ্দার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লৎফর রহমান কোন তথ্য না দিয়ে ৮-১০ লক্ষ টাকা নিয়ে আসতে বলেন। এমন ঘটনায় অনেকেই ক্ষোপ প্রকাশ করেছেন। বলেছেন লকডাউনে যেখানে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে সেখানে কিভাবে ২ তারিখের প্রত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নৈশপ্রহরী নিয়োগ দেওয়া যেতে পারে। লকডাউনের সময় এমন নিয়োগ চেষ্টাকে এলাকাবাসী তীব্র নিন্দা জানান।


