IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> নাটোরে করোনা প্রতিরোধ বুথ স্থাপন ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

নাটোরে করোনা প্রতিরোধ বুথ স্থাপন ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে করোনা প্রতিরোধ বুথ স্থাপন ও অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে করোনা প্রতিরোধ বুথ স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সেখানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা রুগীদের সেবার জন্য নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পরিতোষ কুমার রায়ের হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, আমরা সবাই মিলে করোনাকালীন এই দুর্যোগে পাড়ি দেবো। তিনি এই আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা সবাই একে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দেবো। যার যা কিছু সামর্থ্য আছে সবকিছু উজাড় করে দিয়ে এ দুর্যোগকালীন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। পলক আরো বলেন তিনটি স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, নিয়মিত মাস্ক ব্যবহার করা, সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা। এসময় তিনি জেলা পুলিশের প্রশংসা করে বলেন জেলা পুলিশ ইতিমধ্যেই অক্সিজেন ব্যাংক গড়ে তুলেছে যা নাটোরের করোনা রোগীদের জন্য এক মাইলফলক। এই অক্সিজেন হাসপাতালেও ব্যবহার করা হচ্ছে। তিনি জেলার বিভিন্ন জনবহুল স্থানে করোনা প্রতিরোধ ৬০টি বুথ, ১ লক্ষ মাস্ক ও দেড় লক্ষ টাকা প্রদান করেন ও ৪টি কন্সেন্ট্রেটর প্রদান করেন।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সেখানে আরোও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক মালেক শেখ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পলক স্বেচ্ছাসেবকদের জন্য তিনশত গেঞ্জি এবং ক্যাপ প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31