IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক ড. সুলতান

রাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক ড. সুলতান

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার শিক্ষামন্ত্রণালয়ের উপ সচীব নূর ই আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি এ দায়িত্ব দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম-কে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো। উপাচার্যের রুটিন দায়িত্ব হিসেবে, সিন্ডিকেট সভা, ফাইন্যান্স কমিটির সভা, অ্যাকাডেমিক কাউন্সিল, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা করা ছাড়াও শিক্ষার্থীদের মূল সনদপত্রে স্বাক্ষর করতে পারবেন তিনি।

এর আগে গত ১৭ জুলাই উপ-উপাচার্য পদে যোগদান করেন অধ্যাপক ড. সুলতান উল ইসলাম।

উল্লেখ যে, গত ৩ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুর্নীতি বিরোধী আন্দোলনের আলোচিত নাম অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু। সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এই অধ্যাপক। সাবেক উপাচার্য সমর্থকদের হুমকি ও অপপ্রচার উপেক্ষা করে দুই বছরের বেশি সময় চালিয়েছেন আন্দোলন। তাকেই গত ১৩ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি। অধ্যাপক টিপু নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামে ১৯৬১ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইব্রাহিম আলী সরকার, যিনি নর্থ বেঙ্গল চিনিকলে ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। অধ্যাপক টিপুর বড় ভাই অধ্যাপক ড. সোলায়মান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ও প্রখ্যাত লালন গবেষক।

অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপুর জীবন বৃত্তান্ত থেকে জানা যায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে ১৯৮১ সালে সম্মানসহ স্নাতক ও ১৯৮২ সালে স্নাতকোত্তর (প্রথম শ্রেণীতে প্রথম) পাস করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ সরকারের বৃত্তি নিয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেন। সেই সাথে ২০০২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন ১৯৯৭ সালে । ২০০২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। কর্মক্ষেত্রে অধ্যাপক টিপু বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৫-১৮ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনিস্টিউটের পরিচালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক টিপু।

২০১০ সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষে রাবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং ২০১২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক টিপু। ২০১৩-১৬ সাল পর্যন্ত তিনি রাবির নির্বাচিত সিনেট সদস্য এবং ২০১৬-১৯ সাল পর্যন্ত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। এসবের পাশাপাশি তিনি রাবি বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বঙ্গবন্ধু সমাজ-সাংস্কৃতিক জোটের উপদেষ্টা। রাবির বরেন্দ্র জাদুঘর, বুদ্ধিজীবী চত্বর, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এই অধ্যাপক। এছাড়াও ২০১৯ সাল থেকে তিনি নিজ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরু থেকেই অধ্যাপক টিপু মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সক্রিয় সদস্য হিসাবে কাজ করছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে ১৯৮৬-৯৭ সাল পর্যন্ত বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক ও উপ পরিচালক হিসেবে বাংলাদেশের খনিজ সম্পদ বিশেষ করে কয়লা, চিনামাটি, কাচবালি, নুড়ি পাথর ও কঠিন শিলার অনুসন্ধানে সরাসরি অংশগ্রহণ করেন তিনি। সেই সময় তিনি দিনাজপুরের বড়পুকুরিয়া ও রংপুরের খালাসপীর কয়লাখনির আবিস্কারকদের অন্যতম এবং মধ্যপাড়া কঠিন শিলা খনি উন্নয়নে সক্রিয় পরামর্শক ভূতত্ত্ববিদ হিসেবেও কাজ করেছেন। এছাড়াও বঙ্গোপসারে খনিজ সম্পদ অনুসন্ধানে জার্মান ভূতাত্ত্বিক জরীপ দলের সাথে কাজ করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ৯২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও ভূতাত্ত্বিক ও পরিবেশ বিষয়ক ৪টি গবেষণামূলক পুস্তক এবং ২টি প্রবন্ধ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

জানা যায়, অধ্যাপক টিপুর শশুর জয়নাল আবেদীন একজন ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহযোগী। তিনি মুক্তিযুদ্ধের সময় ৩ নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়াও অধ্যাপক টিপুর মেজো ভগ্নিপতি মুক্তিযোদ্ধা মরহুম আক্কাছ আলী মুক্তিযুদ্ধের সময় রাজশাহীতে পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় বে-আইনীভাবে গ্রপ্তারকৃত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন এবং রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তি আন্দোলন ও আইনী লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখে এই অধ্যাপক। বিশ্ববিদ্যালয় তথা জাতীয় পর্যায়ের সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি সব সময় সক্রিয় ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31