IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> যুব মহিলা লীগের ওয়ার্ড নেত্রীবৃন্দের মাঝে রেনীর ঈদ উপহার বিতরণ

যুব মহিলা লীগের ওয়ার্ড নেত্রীবৃন্দের মাঝে রেনীর ঈদ উপহার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগর যুব মহিলা লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী।

স্বাস্থ্যবিধি মেনে রোববার উপশহরস্থ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারীনেত্রী শাহীন আকতার রেনী করোনার সংক্রমণরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অন্যকে উৎসাহিত করার অনুরোধ জানান। শুরুতেই নেত্রীবৃন্দকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।

শাহীন আকতার রেনী বলেন, করোনা মহামারীতে সারাবিশ^ বিপর্যস্ত। করোনার এই দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নিদের্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহীর নগরপিতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে খাদ্য, অর্থ, চিকিৎসা, ওষুধ, অক্সিজেন সেবা প্রদান করে যাচ্ছেন। আমরা দলীয় নেতাকর্মীরা নিজ নিজ সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছি। আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।

সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানিয়ে তিনি বলেন, নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে প্রত্যেককে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজে রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টিকা গ্রহণ করতে হবে এবং অন্যকে টিকা নিতে উৎসাহিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31