IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> কাঁকনহাটে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

কাঁকনহাটে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার বাসষ্টান্ড থেকে রেলষ্টেশন পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তা সংস্কারে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিন পরিদর্শন করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে দাবি করে এলাকাবাসী সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান,পৌর মেয়রের যোগসাজশে রাস্তার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের খোঁয়া এবং ইট। প্রায় ৪০০ মিটার রাস্তার সংস্কার কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান ভাবনা এন্টারপ্রাইজের সঙ্গে কাজের চুক্তি করেন।

জানা গেছে , প্রায় ২ মাস আগে কাঁকনহাট পৌরসভার মেয়র একেএম আতাউর রহমান খান এই কাজের উদ্বোধন করেন। এদিকে গত ১৫ জুলাই বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে অনিয়মের চিত্র।

এ অনিয়মের বিষয়ে কথা বললে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আসাদ জানান, ভালো মানের সামগ্রী দিয়েই কাজ চলছে। এতে কিছু করার নেই।যেখানেই অভিযোগ দেন কাজ হবে না। কারণ এই রাস্তার কোন বাজেটই হয়নি।

সংশ্লিস্ট এলাকাবাসী জানান, সড়কের কাজের উপকরণগুলো একেবারেই নিম্নমানের এবং কাজ এখনো শেষ হতে অনেক সময় বাকি আছে, আমরা চাই ভালো কাজ। এখনি সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে কোনো ব্যাবস্থা গ্রহণ না করলে এই রাস্তার কাজ খারাপ সামগ্রী দিয়েই শেষ হয়ে যাবে। আর ভোগান্তি পোহাতে হবে আমাদের সাধারণ জনগনকে।

এ প্রসঙ্গে কাঁকনহাট পৌর মেয়র আতাউর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য পৌরসভায় গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি অফিস ত্যাগ করেন।

এ বিষয়ে কাঁকনহাট পৌরসভার প্রকৌশলী সাইফুল্লা বলেন, আমি গত পরশুদিন ই ওই সড়কের কাজটি দেখতে গিয়েছিলাম। যেসব সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে সবই ঠিক আছে এবং ভালো। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মানের বিষয়টি যদি সত্য হয় তবে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করে ভালো মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ শেষ করা হবে।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তার কাজ সম্পন্ন হতে এখনো দেরি আছে, পুরানো রাস্তার মালামাল যেহেতু ফেলে দেওয়ার নিয়ম নেই তাই সেগুলো দিয়েই লেয়ারে রোলারের কাজ চলছে। আর রাস্তার দুই পাশে যে ইটের বেরিক্যাড দেওয়া হয় সেগুলো ১ নম্বর ইট দেওয়ার কথা ২ নম্বর ইট দিয়ে কাজের বিষয়টি আমার জানা নেই, তবে আমি দেখবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31