IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা
Home >> রাজশাহী >> জমি সংক্রান্ত বিরোধে বিপাকে সংখ্যালঘু, গাছ থেকে খসে পড়ছে আম

জমি সংক্রান্ত বিরোধে বিপাকে সংখ্যালঘু, গাছ থেকে খসে পড়ছে আম

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায়-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিপাকে রয়েছেন শ্রী-শ্যামল কর্মকার নামে এক সংখ্যালঘু পরিবার। বৈধ কাগজ-পত্র থাকার পরেও বিবাদীর বাড়ি পাশে জমি হওয়ায় তাদের হুমকি এবং শাসন গর্জনে আম পাড়া বন্ধ রয়েছে। ফলে গাছ থেকে খসে পড়ছে আম। নিরুপায় হয়ে সোমবার বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন  তিনি।

অভিযোগে জানা গেছে, উপজেলার  মিলিক বাঘা গ্রামের বাসিন্দা শ্রী-শ্যামল কর্মকার দ্বিগর (৬৮) পিতা মৃত সুরেন্দ্রনাথ কর্মকার ওয়ারিশ সূত্রে ৩২ শতাংশ জমির মালিক। এ জমির অবস্থান উপজেলার  পাকুড়িয়া গ্রামে। এদের পিতার নিকট থেকে ক্রয় সূত্রে জমির মালিক দাবি করেন ঐ গ্রামের মৃত আব্দুল হক মালিথার দুই ছেলে বিবাদী শাসসুল মালিথা (৪৮) এবং তার ভাই শাকিল মালিথা (৩৮)। তারা চলতি বছরের ৩ জানুয়ারী ২০২১ জোরপূর্বক ঐ জমি দখল করতে আসলে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা মোতাবেক শ্যামল কর্মকার আদালতের স্মরনা পূর্ণ হয়। অতঃপর আদালত থেকে থানা পুলিশের মাধ্যমে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে শাসসুল মালিথা দ্বিগর বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় উক্ত জমি শ্যামল কর্মকার ভোগ- দখল করে আসছেন। 

বর্তমানে ঐ জমির উপরে ৬ টি আম গাছসহ মেহগনি এবং লেবু বাগান রয়েছে। এর মধ্যে আম গাছে  বিপুল পরিমান আম ধরে আছে। কিন্ত বিবাদীগন নিজেরা আম পাড়ছে না এবং বাদী পক্ষকেউ  আম পাড়তে দিবেনা বলে  নানা ভাবে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে আসছে। এর ফলে গাছ থেকে প্রতিনিয়ত পাকা আম  মাটিতে খসে পড়ছে। নিরুপায় হয়ে শ্যামল কর্মকার সোমবার থানা পুলিশের স্বরনা পূর্ন হয়েছেন। 

এ প্রসঙ্গে  মামলার বাদী শ্যামল কর্মকার ও তার ছোট ভাই  উত্তম  কর্মকার বলেন, আমরা এমনিতে সংখ্যালঘু, তার উপরে জমির অবস্থান বিবাদীদের বাড়ির সাথে। এ কারনে তারা একের-পর এক আমাদের নানা ভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। তারা আরো বলেন, এই জমি যদি আমাদের না হতো, তাহলে এতোদিন তারা আম পেড়ে নিতো। কিন্ত গাছে অসংখ্য আম থাকার পরেও তাদের নামে চুরি মামলা হওয়ার ভয়ে আম পাড়ছে না। 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31