IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর সমাধীতে রাবি উপাচার্যের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধীতে রাবি উপাচার্যের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. সুলতান উল ইসলাম।

সোমবার দুপুরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বের পর আমাকে রুটিন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জাতির পিতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের কাজ শুরু করতে চাই। তারই ধারাবাহিকতায় শ্রদ্ধা নিবেদন করেছি, পুষ্পস্তবক অর্পণ করেছি।

তিনি বলেন, এখানে আসলেই স্পষ্ট হয়ে উঠে একজন মানুষ কিভাবে সকল বাঁধা অতিক্রম করে জাতির স্বাধীনতা অর্জনে দিকনির্দেশক হতে পারেন। জাতির পিতার সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সকল বাঁধা অতিক্রম করতে সাহস যোগাবে বলে বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়াসহ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির কো-কনভেনার ড. সৈয়দ মুহাম্মদ আলী রেজা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারকিুল হাসান, সদস্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির অধ্যাপক ড. শাহরিয়ার জামান, মার্কেটিং বিভাগের ড. মো. ওমর ফারুক সরকার, গণিত বিভাগের ড. আসাবুল হক, শরীর চর্চা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল প্রমুখ।

পরে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ড. সুলতান উল ইসলাম। সেখানে লেখেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, ইতিহাসের মহানায়ক জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। বঙ্গবন্ধু শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে জাতিকে যে দিকনির্দেশনা দিয়েছেন তা আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।

এর আগে গত ১৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে যোগদান করেন বিশ্ববিদ্যালয়টির ভুতত্ত ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতান উল ইসলাম। পরে ১৮ জুলাই শিক্ষামন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নিয়মিত উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত রুটিন উপাচার্যের দায়িত্ব দেয়া হয় তাঁকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31