ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে মহানগর মহিলা আওয়ামী লীগের সকল থানা ও ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তাদের উপহার প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিকেলে উপশহরস্থ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা নেত্রীবৃন্দকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। এসময় করোনার সংক্রমণরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।
ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, সারাবিশ্ব করোনা মহামারীতে কঠিন সময় পার করছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা কিছুটা ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃেত্ব বাংলাদেশ সফলভাবে করার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করছে। করোনার এই দুঃসময়ে প্রধানমন্ত্রী মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নিদের্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহীর নগরপিতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে খাদ্য, অর্থ, চিকিৎসা, ওষুধ, অক্সিজেন সেবা অব্যাহতভাবে দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। আমরা আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো। করোনাকে জয় করে আমরা স্বাভাবিক জীবনে ফিরবো বলে আশা রাখি।


