ধূমকেতু প্রতিবেদক : করোনা পরিস্থিতি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
সোমবার রাজশাহী কলেজে, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী মহিলা কলেজ ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাসিক মেয়রের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান ও রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাজশাহী কলেজের ১৭৬জন, রাজশাহী মেডিকেল কলেজের ৭৬জন, রাজশাহী মহিলা কলেজের ৬৭জন ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০ জন কর্মচারীকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল।


