IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর সুমনের ঈদ উপহার বিতরণ

রাজশাহীর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর সুমনের ঈদ উপহার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘসময় ধরে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনার করালগ্রাসে বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার জনগণকে এই করোনা থেকে রক্ষা করতে বেশীরভাগ সময় লকডাউন দিয়ে রাখছেন। এতে করে খেটে খাওয়া এবং মধ্যবিত্ত পরিবারগুলো কাজ না পাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে।

ঐ সকল কর্মহীন মানুষের মধ্যে রাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দু:স্থ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন। সোমবার দিনব্যাপি নগরী ছোটবনগ্রাম ঈদগাহ মাঠ, বিশ্ব খাদ্য গোডাউনসহ অন্যান্য স্থনে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে এক হাজার একশ জনের মধ্যে উপহার হিসেবে দশ কেজি চাল ও এক কেজি করে মসুরের ডাল প্রদান করে তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি এই ওয়ার্ডের সকলের সেবক। দলমত নির্বিশেষে তিনি সেবা প্রদান করে যাচ্ছেন। ইতোমধ্যে ওয়ার্ডের দশ হাজার জনের মধ্যে চাল ও ডালসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও দুই হাজার দুইশ জনকে সরকারীভাবে আড়াই হাজার করে টাকার ব্যবস্থা করেছেন। তারা এখন টাকা পাচ্ছেন। ছয় হাজার জনকে দেড় হাজার করে টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও রাস্তাঘাট ও ডেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান সিটি মেয়রের বিশেষ সহানুভূতিশীল মনমানষিকতার জন্য তিনি অন্যান্য ওয়ার্ডের চেয়ে বেশী বরাদ্দ ও সুযোগ সুবিাধা জনগণের জন্য নিয়ে আসতে পারছেন। এই ধারা অব্যাহত রাখতে হলে এবং এই ওয়ার্ডের সকল কাঁচা রাস্তা পাকা করণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে আওয়ামী লীগ সরকারকে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করার অনুরোধ করেন তিনি। সেইসাথে অত্র ওয়ার্ডের সকল প্রকার উন্নয়নমূলক কাজ সমাপ্ত করার জন্য তাঁর প্রতি বিশেষ নজর রাখার জন্য উপস্থিত ওয়ার্ড বাসীর প্রতি আহবান জানান তিনি।

কাউন্সিলর আরো বলেন, করোনা একটি ভয়াবহ ছোঁয়াছে ভাইরাস। এই ভাইরাস দ্রুত মানুষ ও বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। বিশ্বে চল্লিশ লক্ষের উপরে লোক মারা গেছে। বাংলাদেশেও প্রায় বিশ হাজার ছুঁই ছুঁই করছে। এই ভাইরাস থেকে বাঁচতে সরকারী বিধিনিষেধ মানতে। সৃষ্টিকর্তার নিকট ক্ষমা চাইতে হবে। সেইসাথে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বিনা প্রয়োজন বাড়ির বাহির না আসার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়াও সবাইকে করোনার টিকা নেয়ার জন্য কাউন্সিলর অফিসে যেয়ে নিবন্ধন করার আহবান জানান কাউন্সিলর সুমন। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের মধ্যে এই ঈদ উপহার তুলে দেন।

অনুষ্ঠানে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের (উত্তর) সভাপতি হাছেন মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দীন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চন্দ্রিমা থানার সাধারণ সম্পাদক ইমতিয়ার উদ্দীন জাহিদ, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবর আলী, জাতীয় পার্টি চন্দ্রিমা থানার সাধারণ সম্পাদক ইফতেখার আলী, শাহ্ মখ্দুশ থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল হোসেন রবি, বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক শাহাদৎ হোসেন ও ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সালসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেত্রবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31