IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রিশিকুল ইউপিতে ভিজিএফ ও জি.আর’র চাল বিতরণ

রিশিকুল ইউপিতে ভিজিএফ ও জি.আর’র চাল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার ভিজিএফ ও জি.আর এর মাধ্যমে দু:স্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে চাল প্রদানের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোমবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি থেকে চাল বিতরণের উদ্বোধন করেন রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু।

এসময়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুসলিম অসহায় মানুষদের জন্য এই চাল বরাদ্ধ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ১৮৯০ জনের মধ্যে ভিজিএফ এবং ৩৭০ জনের মধ্যে জিআর এর চাল বিতরণ করা হয়।

চেয়ারম্যান বলেন, তিনি স্বচ্ছতা বজায় রাখতে পঞ্চাশ কেজির একটি বস্তা পাঁচ জনের মধ্যে একসাথে বিতরণ করেছেন। এতে করে চাল মাপার কোন ঝামেলা নাই, এবং কম বেশী হওয়ারও সম্ভাবনা নাই। এছাড়াও করোনা সংক্রমণ রোধে জনগণকে ওয়ার্ড ভিক্তিক ভাগ করে তিনি এই চাল প্রদান করার ব্যবস্থা করেছেন। প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যগণ নিজ নিজ ওয়ার্ডের জনগনের মধ্যে এই চাল বিতরণ করেন। সেইসাথে উপস্থিত সবাইকে মাস্ক প্রদান করা হয়েছে বলে জানান চেয়ারম্যান। আগামীতে সরকারী সকল সুবিধা জনগণের মধ্যে এভাবেই সচ্ছতার মাধ্যমে বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, দেশব্যাপি করোনার ভয়াবহতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে ইউনিয়নবাসীকে রক্ষা করতে মাস্ক ও সাবানসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী তিনি বিতরণ অব্যাহত রেখেছেন। করোনা একটি ছোঁয়াছে ভাইরাস। এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলতে হবে।

প্রধান অতিথি বলেন, আর একদিন পরে ঈদুল আযহা। এই ঈদে জনসমাগম হয় এমন কাজ ও অনুষ্ঠান করা থেকে বিতরত থাকতে হবে। বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক পরে বাহিরে আসার পরামর্শ দেন তিনি। সেইসাথে কোরবানীর বর্জ নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মজিবুর রহমান, লুৎফর রহমান, জালাল উদ্দীন, কামাল হোসেন, আব্দুর রশিদ, বিশারত হোসেন, মঈদুর রহমান মন্টু, মাহাবুবর রহমান, সংরক্ষিত আসনের নারী সদস্য ফিরোজা বেগম ও গোলেনুর বেগম এবং ইউপি সচিব জাহাঙ্গীর আলম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31