ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদানে ডাক্তারের চেম্বারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে নগরীর পবা নতুন পাড়া এলাকায় সার্বজনীন সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে এ চেম্বারের উদ্বোধন করেন, প্রধান অতিথি মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ।
তিনি বলেন, আপনাদের এলাকায় দরিদ্র রোগীদের চিকিৎসা প্রদানের জন্য ডাক্তার চেম্বার ও প্রধান কার্যালয়ের উদ্বোধন করা যা একটি গুরুত্ব বিষয়। বর্তমান করোনাকালে এর উপকার পাবে এলাকাবাসী। দরিদ্র রোগীরা ফ্রিতে চিকিৎসা সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে এএসপি অবসরপ্রাপ্ত আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শামুকদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, মহিলা ওয়ার্ড কাউন্সিলর মাজেদা বেগম বুড়ি, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, রুহুল মাঝি, ফারুক আলম পাপ্পু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ১৮ নং ওয়ার্ড আনসার ভিডিবির দলনেতা ও সার্বজনীন সমাজ কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহন আলী।


