IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ১৩ জুয়াড়ি আটক

বদলগাছীতে ১৩ জুয়াড়ি আটক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ১৩ জুয়াড়িকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ২২ জুলাই রাত আনুমানিক ১২ টা ৫ মিনিটে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আধাইপুর ইউপির গ্যাল্লাপাড়া গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে বিপুল হোসেনের বসতবাড়ীর ভিতরে কতিপয় কিছু লোকজন টাকার বিনিময়ে জুয়া খেলছেন।

খবর পেয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম থানার এসআই মোহাম্মদ আবু সামাকে আইনগত ব্যবস্থার জন্য নির্দেশদেন।

নির্দেশপেয়ে এসআই আবুসামা তাঁর সঙ্গীয় ফোর্সসহ ২২ জুলাই রাত ১২ টা ২৫ মিনিটে আধাইপুর ইউপির গ্যাল্লাপাড়া নামক গ্রামের বিপুলের বাড়ীতে অভিযান চালিয়ে জুয়া খেলার বোর্ড থেকে নগদ ১৯ হাজার ৯৩০ টাকা, তিন প্যাকেট ইনেেটক সবুজ রংয়ের তাস ১ সেট ৫২টি তাসসহ একটি ১১০ সিসি ডিসকোভার ও ১৫০ সিসি একটি পালসার মোটরসাইকেল জব্দ করে তাঁদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, উপজেলার গোপালপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৫৮), সাগরপুর গ্রামের মৃত মোসলেম এর ছেলে নাসির উদ্দীন (৪৫), ফয়জাবাদ গ্রামের আফছার আলীর ছেলে নাসির উদ্দীন (৩৩), সাগরপুর গ্রামের মৃত. আছির উদ্দীন এর ছেলে জলিল (৫৫), চক-গোপীনাথ গ্রামের লোকমান হোসেনের ছেলে রাকিব উদ্দীন (৪৩), জগৎনগর গ্রামের এজার আলীর ছেলে মিঠু (৪৫), রোকনপুর গ্রামের শ্রী কাঞ্চন চন্দ্রর ছেলে সুমন কুমার (২৩), হাসিমপুর গ্রামের মৃত খাজামুদ্দীন এর ছেলে ধলা (৬০), গোপালপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন এর ছেলে আজিজুল হক (৫৪), রোকনপুর গ্রামের মৃত নিখিল চন্দ্রর ছেলে বাদল চন্দ্র (৩৫), জগৎনগর গ্রামের মৃত আবু তাছের এর ছেলে রঞ্জু (৩২), মিঠাপুর গ্রামের আজাহার আলীর ছেলে নাছিম (৩২) ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানার দ্বারাজপুর গ্রামের মৃত. নরেন সরকারের ছেলে দিনবন্ধু সরকার ওরফে মিঠুন (৩২)।

বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, তাঁদের বিরুদ্ধে থানায় একটি জুয়া আইনে মামলা হয়েছে ও উক্ত আসামীদের নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31