IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই লিভারপুল

বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই লিভারপুল

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়েছে ঐতিহাসিক বন্দর নগরী যুক্তরাজ্যের লিভারপুল। বুধবার (২১ জুলাই) চীনে এক বৈঠকে জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো কমিটির সদস্যদের গোপন ভোটাভুটির পর লিভারপুলকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০৪ সালে লিভারপুলকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল ইউনেস্কো।

ইউনেস্কোর কমিটি বলছে, মাত্রাতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ড, সুউচ্চ ভবন নির্মাণ ও মেগা প্রকল্পের কারণে লিভারপুলের ক্ষতির হয়েছে। বিশেষ করে নদী অববাহিকার জন্য বেশি ক্ষতি হয়েছে। লিভারপুলের নাম বাদ দেওয়ার প্রস্তাবের ভোটাভুটিতে সমর্থন জানিয়েছে ইউনেস্কোর ১৩ সদস্য। এদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ সদস্য।

নামকরা ব্যান্ডদল বিটলসের আদি শহর লিভারপুলকে এর স্থাপত্যশিল্পের সৌন্দর্য এবং ১৮ ও ১৯ শতকের সময়টিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগর হিসাবে ভূমিকা রাখার স্বীকৃতি দিতেই বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়া হয়েছিল।

নগরীটি আরও আগেই এই তালিকা থেকে বাদ যাওয়ার হুমকিতে ছিল। ২০১২ সালে ইউনেস্কো লিভারপুলের নাম ‘ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেনজার’ হিসাবে তালিকাভুক্ত করে সতর্কবার্তা দিয়ে বলেছিল, ফ্ল্যাট এবং অফিস ভবন তৈরির পরিকল্পনার কারণে নগরীর দিগন্তজোড়া আকাশের সৌন্দর্য নষ্ট হবে।

এরপর বিশেষত আপত্তির মুখেও লিভারপুলে ফুটবল স্টেডিয়াম তৈরির মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার কারণে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে নগরীটির নাম বাদ গেল।

ইউনেস্কোর এই সিদ্ধান্ত অকল্পনীয় বলে হাতাশা প্রকাশ করেছেন লিভারপুলের মেয়র জোয়ানি অ্যান্ডারসন। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল আবেদনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি এবং ব্রিটিশ সরকার এখনো বিশ্বাস করে, ঐতিহাসিক বন্দর নগরী হিসেবে লিভারপুলের বিশ্ব ঐতিহ্য হিসেবে মর্যাদা ধরে রাখার যোগ্যতা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31