ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছিল লকডাউন।
ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার নগরীর জনপ্রিয় বিনোদন কেন্দ্র পদ্মাপারে ভিড় ছিল চোখে পড়ার মত।

করোনা মহামারিতে সকল বিনোদন স্পষ্ট গুলো বন্ধ।
তবে পদ্মাপার উন্মুক্ত থাকায় ভ্রমন পিপাসুরা ঈদের আনন্দ উপভোগ করতে ভিড় জমায় নগরীর পদ্মাপাড়ে।

মহামারী করোনার হাত থেকে বাঁচার প্রধান হাতিয়ার মাক্স, তবে ঈদ আনন্দ উপভোগের অযুহাতে মাক্স ছাড়াই চলাফেরা করতে দেখা যায় অধিকাংশ ভ্রমন প্রেমীদের।

সেই সাথে সামাজিক দূরত্বের কোনো বালাইও ছিলনা।
এদিকে, রাজশাহীতে বর্ষা মৌসুমে যৌবন ফিরে পাওয়া পদ্মা নদীতে সামাজিক দূরত্ব অমান্য করে নৌকাভ্রমণ করতেও দেখা যায় যাত্রীদের।

‘ভরা নদীতে নৌকাভ্রমণ করলে পড়তে হবে লাইফ জ্যাকেট’ এমনটাই প্রশাসনের নির্দেশনা।

নৌকায় লাইফ জ্যাকেট থাকা সত্ত্বেও মাঝি ও সাধারণ ভ্রমণকারীদের কাউকেই তা পরতে দেখা যায়নি।


