ধূমকেতু প্রতিবেদক, পোরশা : কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণকারিদের সুবিধার্থে নওগাঁর পোরশা বাজারে ফ্রি নিবন্ধণ বুথ উদ্বোধন করা হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির দিক নির্দেশনায় শনিবার সন্ধার পূর্বে পোরশা বাজারে বুথের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। উদ্বোধন সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি পোরশা এলাকার জনসাধারনকে নিবন্ধণ বুথে এসে টিকা গ্রহণের সুবিধার্থে নিবন্ধণ করার আহ্বান জানান। তিনি করোনা প্রতিরোধে সকলকে মুখে মাস্ক ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ্ শাহ, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ্ আবু সাঈদ চৌধুরী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান শাহ্, ২নং ওয়ার্ড সভাপতি শফিউদ্দিন ও ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুজ্জামান শাহ্সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


