IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ জেলা জাপার সভাপতি সোনার ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাপার সভাপতি সোনার ইন্তেকাল

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সিনিয়র আইনজীবি নজরুল ইসলাম সোনা মিঞা মারা গেছেন (ইনানিল্লাহি ওইন্নাইলাহি রাজিউন)। শনিবার দুপুর দুইটার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

আগামীকাল রোববার সকাল ১০টায় মহারাজপুর হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ও তাঁকে মহারাজপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

এ্যাড. নজরুল ইসলাম সোনা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়াম্যান ছিলেন। তিনি সবার কাছেই সোনা চেয়ারম্যান নামেই পরিচিত।

তিনি কর্মজীবনের শুরুতে মহারাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকতা শুরু করেন, পরে যুক্ত হন আইন পেশায়। এ্যাড. নজরুল ইসলাম সোনাচাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতিতে চারবার সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

তিনি, দীর্ঘদিন থেকে ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ ঈদের দিন রাতে হার্টের সমস্যা তীব্র হলে, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিলো। ঢাকায় পৌছানোর পরপরই হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর, তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031