IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ড
Home >> রাজশাহী >> প্রশংসায় পঞ্চমুখ মতিহার থানার ওসি সিদ্দিক

প্রশংসায় পঞ্চমুখ মতিহার থানার ওসি সিদ্দিক

ধূমকেতু প্রতিবেদক : ঈদের দ্বিতীয় দিন। কাটেনি আমেজ। তাই বিনোদনের খোরাক মিটাতে কাজলার ফুলতলায় এসেছেন অনেকেই। পরিবেশটা দেখে যে কারও মনেই হতে পারে দেশে করোনা নেই। কেউ মাস্ক পরে, কেউ বা মাস্ক ছাড়াই জমিয়েছেন আড্ডা। অনেকেই ঘুরে বেড়াচ্ছেন প্রিয়জন নিয়ে। এমন অবস্থায় পুরো বিকেল কেটেছে। সন্ধ্যার এক আগে ওসি হাজির। তিনি সবাইকে অনুরোধ করেন, বাড়ি ফিরে যেতে। কিন্তু কে শোনে কার কথা। তার একটু পরে পুলিশের কয়েকটি ভ্যান আসে। হ্যান্ড মাইকে ঘোষণা ও পুলিশের তাড়া খেয়ে মহুর্তেই পুরো ফুলতলা পদ্মাপাড় মানুষ শূণ্য হয়ে যায়।

স্থানীয়রা জানান, মানুষের চলাফেরা দেখে মনে হচ্ছে দেশে করোনা নেই। মানুষ ঈদের আনন্দে গা ভাঁসিয়েছে। ওসি ঠিক কাজই করেছেন। ওসির এমন উদ্দ্যোগ প্রতিনিয়ত চলতে থাকলে এই এলাকা সর্বপ্রথম হবে করোনা মুক্ত ব্যাক্ত করেন স্থানীয়রা। এসময় পুলিশের এমন কাজের জন্য অনেকেই করেছেন ভূয়সী প্রশংসা।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বর্তমান সময়ে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে কঠোর লকডাউন দিয়েছে সরকার। আমাদের উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে। তাই জনস্বার্থে এবং জনজীবনের সুরক্ষায় এই কঠোর বিধিনিষেধ। শুক্রবার (২৩ জুলাই) বিকালে কাজলা সাঁকোপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে মুসল্লিদের এসব কথা বলেন ওসি সিদ্দিক।

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার পাশাপাশি পূর্ণ সতর্কতা বজায় রেখে চলমান বিধিনিষেধ প্রতিপালন করলে সংক্রমণের উচ্চমাত্রাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

জীবনের প্রয়োজনে বা বেঁচে থাকার প্রয়োজনে সবাইকে ত্যাগ স্বীকার করে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়ে ওসি সিদ্দিক বলেন, অহেতুক কেউ বাইরে বের হবেন না। শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিধিনিষেধের প্রয়োজন হতো না। কিন্তু কারো কারো উদাসীনতা এবং ঝুঁকি তোয়াক্কা না করে চলাফেরার কারণে সংক্রমণ পেয়েছে ঊর্ধ্বগতি। অথচ এ সকল বিধিনিষেধ মানলে আমরা দ্রুত এর থেকে মুক্তি পেতে পারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031