IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> খেলা >> টপ নিউজ >> অজিদের উড়িয়ে সমতায় ফিরল উইন্ডিজ

অজিদের উড়িয়ে সমতায় ফিরল উইন্ডিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : সফরকারী অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমাতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়ে ১৮৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ৪ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই লক্ষ্য স্পর্শ করে উইন্ডিজ।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু ব্যাটিংয়ে নেমেই ক্যারিবীয় বোলিং তোপের মুখে পড়ে সফরকারীরা। প্রথম ওভারেই বেন ম্যাকডারমটকে শিকার করেন শেলডন কোটরেল।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। পাওয়ারপ্লে শেষ না হতেই সাজঘরে ফেরেন ৩ অজি ব্যাটসম্যান। আর টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় ফিঞ্চের দল। ১৯ রান করা মিচেল স্টার্ককে হেইডেন ওয়ালশ শিকার করলে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে অজিরা।

তবে লোয়ার অর্ডারের দৃঢ়তায় কিছুটা হলেও সম্মানজনক সংগ্রহ পায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন এই সিরিজেই অভিষিক হওয়া ওয়েস আগার। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ওই রান করেন তিনি। এছাড়া ম্যাথু ওয়েড ৬৮ বলে ৩৬ ও অ্যাডাম জাম্পা ৬২ বলে ৩৬ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেইন ও আলজারি জোসেফ ৩টি করে উইকেট পান। কোটরেল শিকার করেন ২টি উইকেট। আর এতেই ৪৭.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়া পায় ১৮৭ রানের পুঁজি।

যে পুঁজিকে সহজ লক্ষ্য ধরে নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। ১১ রানের মধ্যে এভিন লুইস ও ড্যারেন ব্রাভোকে শিকার করেন মিচেল স্টার্ক। তারপর জাম্পা ও অ্যাস্টন টার্নারের আক্রমণে ৭২ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা।

তবে ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডার ও নিকোলাস পুরান ৯৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। দলীয় ১৬৫ রানে স্টার্কের তৃতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়ার আগে ৬৯ বলে ৫২ রান করেন দীর্ঘদেহী হোল্ডার।

পরে জোসেফকে সঙ্গী করে ম্যাচ জয় নিশ্চিত করে দলকে সমতায় ফেরান পুরান। ৭৫ বলে ৫৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা খেলোয়াড়ও হয়েছেন এই বাঁহাতি। তার ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কার মার।

আগামী ২৭ জুলাই এই ব্রিজটাউনেই অনুষ্ঠিত হবে দুদলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তথা ফাইনালে রূপ নেয়া সিরিজ নির্ধারনী ম্যাচটি, যথারীতি বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031