IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সন্তান করোনা আক্রান্ত শুনে মায়ের মৃত্যু,পরে মারা গেলেন ছেলে ও বাবা

সন্তান করোনা আক্রান্ত শুনে মায়ের মৃত্যু,পরে মারা গেলেন ছেলে ও বাবা

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের সদর উপজেলায় ছেলে করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মা। এর পর করোনা আক্রান্ত ওই ছেলের মৃত্যু হয়। পরে ছেলের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাবাও।

মৃত ব্যক্তিরা হলেন— সদানন্দপুর গ্রামের আব্দুল মান্নান সিদ্দিকী (১০৫), তার স্ত্রী রাবেয়া বেগম (৯৫) ও তাদের ছেলে ল্যান্স করপোরাল (অব.) শহিদুল ইসলাম স্বপন (৬৫)।

সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে শনিবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে বাবা ও ছেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। এর আগে ঈদের দিন বুধবার মারা যান রাবেয়া খাতুন। সেদিনই তার মরদেহ দাফন করা হয়।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল জানান, সাত দিন আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল শহিদুল ইসলাম স্বপন।

গত ২১ জুলাই তার অবস্থা খারাপ হওয়ায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এ খবর পেয়ে তার মা রাবেয়া বেগম ঈদের দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শনিবার ছেলে শহিদুল ইসলাম স্বপন মারা যান। তার মৃত্যুর খবর শুনে দুপুরের দিকে তার বাবা আব্দুল মান্নান সিদ্দিকীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সদর থানার এসআই সাইফুল এ তথ্য নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031