IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

বাঘায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় সেতু খাতুন নামে অষ্টম শ্রেণী পড়া এক স্কুল ছাত্রী ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জীবনের জ্বালা মিটিয়েছে। শনিবার (২৪ জুলাই) রাতে উপজেলার বলোরামপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে রোববার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

শনিবার রাত ৯ টায় খবর পেয়ে বাঘা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেতু খাতুনের নিথর দেহ পড়ে রয়েছে স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে রাখা একটি শয্যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: নিবেদিতা চ্যাটার্জি জানান, সেতুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বে সে মারা গেছে।

এ সময় তার খালা জলিবেগম (২৮) এবং মামি পিংকী বেগম (৩০) জানান, সেতুর মৃত্যুর কারণ সম্পর্কে তারা কিছু জানেন না। তবে তার নানা নুর ইসলাম (৫৫) ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন। সে পাশ্ববর্তী কেশবপুর স্কুলে অষ্টম শ্রেণীতে পড়া লেখা করতো বলেও উল্লেখ করেন তারা।

এদিকে স্থানীয় লোকজন জানান, খুব ছোটবেলায় সেতুর মাকে ছেড়ে তার বাবা মোফাজ্জল হোসেন অন্যত্র বিয়ে করেন। সে বাবার এক মাত্র কন্যা ছিলো। এরপর থেকে সেতু তার মাকে সাথে করে নানার বাড়িতে বড় হচ্ছিল। গত তিন বছর আগে তার মা নুরজাহার বেগম পাবনা এলাকার এক ব্যক্তিকে বিয়ে করে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। নানা কারনে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রাতে একটি ইউডি মামলা নিয়ে রোববার সকালে লাশ পোস্ট মর্টামের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031