IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

নিয়ামতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির জুম এ্যাপ এর মাধ্যমে ৬ষ্ঠ মাসিক সভা অনুষ্ঠিত হয়। রোববার ২৫ জুলাই বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জুম এ্যাপের মাধ্যমে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির সভাপতিত্বে সভায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডাঃ বিপ্লব কুমার ভৌমিক প্রমুখ।

সভায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি এই করোনা মহামারীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামীতে আরো দূর্দিন আসতে পারে, সেজন্য সবাইকে আরো গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের উদ্দেশ্যে বলেন, আপনাকে হাসপাতালের ব্যবস্থা বিষয়ের দিকে কঠোর নজরদারী রাখতে হবে। কোন অনিয়ম যেন না হয়। মানুষ মানুষের জন্য, তাই মানুষকে সুস্থ্য রাখার জন্য, ভালো রাখার জন্য যা যা করণীয় তাই করতে হবে। সেবার মান যেন কোন ভাবেই নষ্ট না হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত মোট করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৯শ ৭৮ জনের, ফলাফল এসেছে ১ হাজার ৯শ ৯ জনের, ফলাফল আসে নাই ৬৯ জনের, করোনা পজেটিভ হয়েছে ৪শ ২৪ জনের, সুস্থ্য হয়েছে ৪শ ৩ জন, স্থানান্তর করা হয়েছে ৫৭ জনকে, মৃত্যুবরণ করেছে ১৮ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ জন। বর্তমানে করোনা রোগী রয়েছে ৩ জন।

প্রথম ধাপে ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করে ৮ হাজার ৮শ ৭৫ জন, প্রথম ডোজ নেন ৭ হাজার ৭শ ৭৪ জন, দ্বিতীয় ডোজ নেন ৫ হাজার ৩শ ৭৭ জন। দ্বিতীয় ধাপে রেজিষ্ট্রেশন করেন ৪ হাজার ২শ ৪৫ জন, প্রথম ডোজ নেন ১ হাজার ১শ ৪৬ জন। নিয়াতপুর উপজেলা ছাড়াও একই সাথে জুম এ্যাপের মাধ্যমে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির সভাপতিত্বে পোরশা ও সাপাহারেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031