IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে জঙ্গলের ভেতর চোলাই মদের কারখানা

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গলের ভেতর চোলাই মদের কারখানা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা গুছিড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৪ জুলাই) সকালে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা গুছিড়া গ্রামের একটি পরিত্যক্ত জঙ্গলের মধ্যে থাকা চোলাই মদের কারখানায় এক হাজার লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করে র‍্যাব।

এসময় অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

আটককৃতরা হলো, মোহনপুর ইউনিয়নের দরগা হঠাৎপাড়া গ্রামের আবু বক্করের ছেলে খায়রুল ইসলাম (৪৮) ও মোহাম্মদ ইয়াসিনের ছেলে হান্নান আলী (৪৫)। র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, বালিয়াঘাট্টা গুছিড়া গ্রামের একটি পরিত্যক্ত জঙ্গলের মধ্যে দেশীয় চোলাই মদের কারখানা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিএম আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানে মদ তৈরির সময় কয়েক হাজার দেশীয় মদসহ দুই জনকে হাতেনাতে আটক করা হয়েছে। লোকচক্ষুর আড়ালে যাতে কেউ জানতে না পারে তাই মদ তৈরির কারখানা হিসেবে পরিত্যক্ত জঙ্গলকে নির্বাচন করেছে দেশীয় চোলাই মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা।

র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তৈরিকৃত মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031