IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> রাজশাহী >> বাগমারায় মুক্তিযোদ্ধা আছির উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগমারায় মুক্তিযোদ্ধা আছির উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—- রাজেউন)। রোববার রাত ৩টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন তিনি। রোববার বেলা ২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়।

জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন মোল্লা মৃত আয়েন উদ্দীনের ছেলে। তাঁর বাড়ি উপজেলার ঝিকরা ইউনিয়নের খালিশপাড়া গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। সেই সাথে শোক প্রকাশ করেছেন সাবেক উপজেলা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন মোল্লার জানাযায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা দবির উদ্দিন, আহাদ আলী, আহসান হাবিব, ইউপি সদস্য মানিক প্রামানিক সহ পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031