ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লাতিফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক জেডু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
লাতিফুল ইসলাম এর জানাযার নামাজ রোববার বাদ আসর নতুন বিলসিমলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সদস্য নকিবুল ইসলাম নবাব, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আরিফ রতনসহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।
জানাযা শেষে হেতেম খাঁ গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।


