ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় করোনায় কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও অসহায়, দুঃস্থ ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার নতুন হাট মোড় এলাকার ৫৪ জন ও সোমবার নূধনী মোড়ে ২৫ জন ব্যক্তির মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবার কে ৯ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ এবং ১টি করে সাবান দেওয়া হয়েছে ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা জানান, করোনার কারণে কর্মহীন হওয়া চা দোকনী, সেলুন ব্যবসায়ী, মুচি এবং সড়কের পাশে ছোট-ছোট দোকানী এমন অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি সকল কে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মেনে চলার আহ্বান জানিয়েছেন।


