IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অপরাধীদের ধরিয়ে দিলে পুরুষ্কার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অপরাধীদের ধরিয়ে দিলে পুরুষ্কার

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা। এখানে প্রায় ৪৫ ভাগ নদী পথ এবং বাকি অংশটুকু কাঁটাতারের বেড়া বেষ্টিত। তার পরেও বন্ধ হচ্ছে না অবৈধ যাতায়াত এবং মাদক ব্যবসা। চোরাকারবারিরা প্রতিনিয়তই তাদের কৌশল পরিতর্বন করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। এদের কেও কেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে। তার পরেও বন্ধ হচ্ছে না মাদক এবং অবৈধ অস্ত্রের কারবার।

সম্প্রতি সময়ে আইনশঙ্খলা বাহিনীর হাতে একাধীক চোরকারবারি অস্ত্র এবং বিভিন্ন মাদক নিয়ে আটকও হয়েছে। তার পরে স্বল্প সময়ে জামিনে ছাড়া পেয়ে আবারও জড়িয়ে পড়ছে অবৈধ কর্মকান্ডে। তাঁদের কর্মকান্ড বন্ধ করতে এবার ভীন্ন উদ্যোগ নিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। অপরাধীদের ছবি টাঙিয়ে ধরিয়ে দিতে পুরুষ্কার ঘোষণা করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে।

বুধবার (২৮ জুলাই) ভোরে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার হাট বাজারে এমন ছবিসহ এমন কয়েকটি ডিজিটাল সাইনবোর্ড দেখা গেছে। সাইনবোর্ডে অপরাধীদের নাম এবং ছবি জুড়ে দেয়া হয়েছে। এতে লেখা রয়েছে‍‌ মাদক কে না বলুন, নেশামুক্ত সমাজ গড়ুন। প্রধানমন্ত্রী এর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত দেশ গঠনের লক্ষে চোরাচালান বন্ধে বিজিবিকে সহায়তা করুন। এতে অস্ত্রসহ চোরাকারবারিদের ধরিয়ে দিতে পারলে ৩০ হাজার টাকা, মাদকসহ ধরিয়ে দিতে পারলে ১৫ হাজার টাকা পুরুষ্কার ঘোষণা করা হয়।

সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার শাজবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, সীমান্ত অপরাধ বন্ধে জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করলেও কোন ক্রমে বন্ধ হচ্ছেনা অপরাধ। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। তাতে অনেকে মাদক এবং অস্ত্রসহ আটকও হচ্ছে। তার পরেও বন্ধ হচ্ছেনা তাঁদের কার্যক্রম। ফলে সমাজে যেন তাঁরা হেয় প্রতিপন্ন হয় বিজিবি সেই ব্যবস্থা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, যাদের ছবি টাঙানো আছে, তাঁরা সবাই সীমান্ত অপরাধী। এদের মধ্যে অনেকে আটক হয়ে কারাগারে আছে। আবার অনেকে পলাতক রয়েছে। যারা পলাতক রয়েছে তাঁদের আটক করার চেষ্টা চলছে। এছাড়া আগের তুলনায় এখন অনেকাংশে কমে এসেছে সীমান্ত অপরাধ। বর্তমানে করোনাকালিন সময়ে আরও নজরদারি বাড়ানো হয়েছে। তিনি মাদকসহ অবৈধ সীমান্তকারবারে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31